বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মহল্লায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি ও বিস্ফোরক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গ্রেফতারকৃতরা হলো রেলওয়ে কলোনী মহল্লার বিল্লাল শেখের ছেলে হানিফ শেখ (২৫), মৃত ময়নাল শেখের ছেলে মিরাজুল ইসলাম (২৬) ও শাকিল শিকদার (২৭)।
বুধবার র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রেলওয়ে কলোনী মার্কাস মসজিদের সামনে র্যাব-১২ সদস্যরা উক্ত মহল্লায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।
এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে রাত সাড়ে ১০ টায় একই এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার পলাতক আসামি শুক্কুর (৩০) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শুক্কুর রেলওয়ে কলোনী মহল্লার আলী আহমেদ মুন্সীর ছেলে।