বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

মান্দায় লক্ষাধিক টাকার কারেন্ট জাল ধ্বংস

  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক লক্ষাধিক টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত আত্রাই নদীর ফেরিঘাটের উজানে অভিযান চালিয়ে নিষিদ্ধ এসব কারেন্ট জাল আটক করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, আত্রাই নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে পোনা মাছ নিধন করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের কারেন্ট জাল আটকসহ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হক জানান, ‘নিষিদ্ধ জাল ব্যবহার করে পোনা মাছ নিধন দন্ডনীয় অপরাধ। নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।’

মান্দা থানার সহকারী উপপরিদর্শক জিয়াউর রহমান, অফিস সহকারী জিয়াউর রহমান, ক্ষেত্র সহকারী ফরিদুল ইসলাম ও অফিস সহায়ক গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com