শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

ধুনটে বিকাশ এজেন্টকে মারপিট করে তিন লক্ষাধিক টাকা ছিনতাই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার ধুনটে দুর্বৃত্তরা আবদুল মজিদ তালুকদার (৫৫) নামে এক বিকাশ এজেন্টকে মারপিট করে তিন লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে।

বুধবার রাতে উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মজিদকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার ছেলে এ ব্যাপারে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) কামরুজ্জামান জানান, দুর্বৃত্তদের সনাক্ত করা সম্ভব হয়েছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

অভিযোগে জানা গেছে, ধুনট উপজেলার গোবিন্দপুর গ্রামের আবদুল মজিদ তালুকদার দীর্ঘদিন ধরে গোবিন্দপুর বাজারে বিকাশ, রকেট, শিওরক্যাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং ব্যবসা করে আসছেন।

তিনি বুধবার রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে ব্যাগে টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে রওনা হন। বাড়ির কাছে রাস্তায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে।

এরপর তারা তাকে মারপিট করে কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

পরে আহত ব্যবসায়ীকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দাবি করেন, ব্যাগে নগদ তিন লাখ টাকা, ২৫ হাজার টাকা মূল্যের স্ক্রাচ কার্ড ও দুই হাজার ২০০ টাকা মূল্যের ১১টি সিম কার্ড ছিল।

ইন্সপেক্টর (তদন্ত) কামরুজ্জামান জানান, এ ঘটনায় ব্যবসায়ী মজিদের ছেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ছিনতাইকারীদের সনাক্ত করা সম্ভব হয়েছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com