বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ধর্ষণ মামলায় গ্রেফতার আতিককে কাহালু প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক থেকে অব্যাহতি

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় এক কলেজ ছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণ মামলায় গ্রেফতার আনন্দ টিভির স্পেশাল রিপোর্টার আহসান হাবিব আতিককে (৪০) কাহালু প্রেসক্লাবের যুগ্ম সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

শুক্রবার দুপুরে প্রেসক্লাবের জরুরি সভায় সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমান তানসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, ক্লাবের সুনাম ক্ষুন্ন করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, আগামী ৬ সেপ্টেম্বর তার রিমান্ড মঞ্জুরের ব্যাপারে আদালত সিদ্ধান্ত দিবেন।

অভিযোগে জানা গেছে, বগুড়ার কাহালু সদরের সোনালী ব্যাংক সংলগ্ন এলাকার মো: বাবলুর ছেলে আহসান হাবিব আতিক আনন্দ টিভির স্পেশাল রিপোর্টার। তিনি স্থানীয় দৈনিক মহাস্থানের স্টাফ রিপোর্টার ও কাহালু প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক।

আতিক বগুড়া শহরের খান্দার এলাকার এক শিক্ষক দম্পতির মেডিকেল কলেজে ভর্তির কোচিংরত মেয়েকে (১৭) গত ৫ জানুয়ারি ফুসলিয়ে মোটেলে নিয়ে ধর্ষণ করেন। তিনি ছাত্রীর স্থির ও ভিডিও ছবি সংরক্ষণ এবং বিয়ে না দিতে পরিবারকে হুমকি দেন। তারা সম্মানের ভয়ে আইনের আশ্রয় নিতে পারেনি।

সর্বশেষ কয়েকদিন আগে ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। বাধ্য হয়ে ছাত্রীর মা ৩১ আগস্ট রাতে সদর থানায় মামলা করেন। পুলিশ রাতেই শহরতলির চারমাথা এলাকা থেকে আতিককে গ্রেফতার করে।

পরদিন ছাত্রী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুপ্রীয়া রহমানের আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন। এছাড়া তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com