বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

নারীসহ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকা থেকে নকল স্বর্নের মূর্তি ক্রয়-বিক্রয় প্রতারক চক্রের নারীসহ চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

গ্রেফতারকৃতরা হলো তাড়াশ উপজেলার খোসালপুর গ্রামের মৃত শমসের আলী খানের ছেলে আয়নাল খান (৩৬), মৃত আলাউদ্দিন মোল্লার ছেলে শরিফুল মোল্লা (২০), আব্দুল মজিদ প্রমানিকের স্ত্রী  নেহেরা খাতুন (৫০) ও একই উপজেলার জন্তিপুর গ্রামের আলতাফ হোসেন প্রমানিকের ছেলে আবু হাসেম প্রমানিক (২১)।

র‌্যাব-১২এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার  এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় চান্দাইকোনা ধানের বাজারে অভিযান চালিয়ে নকল স্বর্নের মূর্তি ক্রয়-বিক্রয় প্রতারক চক্রের উক্ত ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে একটি সোনালী রংয়ের ধাতব মূর্তি উদ্ধারসহ ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com