বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ভূরুঙ্গামারীতে এসিড নিক্ষেপের অভিযোগে যুবক আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের ময়দান গ্রামে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় কিশোরীর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬.৩০ মিনিটে ময়দান গ্রামের মুকুল মিয়ার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া কিশোরী কন্যা মিনারা খাতুন (১১) তার নানীর বাড়িতে যাওয়ার পথে ময়দান গ্রামের বিজন মন্ডলের বাড়ির কাছে গেলে ঐ গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র রশিদ মিয়া (৩৫) ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে কিশোরীর শরীরে এসিড নিক্ষেপ করে।

এতে তার ওড়না পুড়ে যায়। কিশোরীর আর্তচিৎকারে এলাকাবাসী দৌঁড়ে এসে রশিদকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল আসলে এলাকাবাসী আটক রশিদকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে মিনারা খাতুনকে ভুরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করা হয়।

রাতেই কিশোরীর পিতা মুকুল মিয়া বাদী হয়ে এসিড নিক্ষেপকারী রশিদের নামে ২০০২ সালের এসিড অপরাধ দমন আইনে একটি মামলা দায়ের করে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাহাদুজ্জামান বলেন মেয়েটির শরীরে এসিড নিক্ষেপ করা হলেও বড় ধরনের কোন ক্ষতি হয়নি। মেয়েটি সুস্থ আছে।

ভূরুঙ্গামারীর ওসি আতিয়ার রহমান জানান, এসিড নিক্ষেপের ঘটনা জেনেই আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করি। এলাকাবাসীর হাতে আটক রশিদকে আইনের আওতায় নিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com