বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকা থেকে নকল স্বর্নের মূর্তি ক্রয়-বিক্রয় প্রতারক চক্রের নারীসহ চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গ্রেফতারকৃতরা হলো তাড়াশ উপজেলার খোসালপুর গ্রামের মৃত শমসের আলী খানের ছেলে আয়নাল খান (৩৬), মৃত আলাউদ্দিন মোল্লার ছেলে শরিফুল মোল্লা (২০), আব্দুল মজিদ প্রমানিকের স্ত্রী নেহেরা খাতুন (৫০) ও একই উপজেলার জন্তিপুর গ্রামের আলতাফ হোসেন প্রমানিকের ছেলে আবু হাসেম প্রমানিক (২১)।
র্যাব-১২এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় চান্দাইকোনা ধানের বাজারে অভিযান চালিয়ে নকল স্বর্নের মূর্তি ক্রয়-বিক্রয় প্রতারক চক্রের উক্ত ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে একটি সোনালী রংয়ের ধাতব মূর্তি উদ্ধারসহ ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।