বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়িতে দুর্বৃত্তদের গুলিতে এক চা বিক্রেতা নিহত হয়েছে। নিহত দোকানীর নাম সুরেশ চাকমা।
মঙ্গলবার রাত ৮ টার দিকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাব্বির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, নানিয়ারচর উপজেলার রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের ঘিলাছড়ি আর্মিক্যাম্প হতে ৩ কিলোমিটার উত্তর দিকে রাবার বাগান নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সুরেশ চাকমা দোকানে বসে ছিল।
সিএনজি অটোরিক্সা যোগে এসে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
ঘটনার ২ ঘন্টা পর স্থানীয়রা ঘটনাস্থলে এসে সুরেশ চাকমা লাশ দেখে নানিয়ারচর পুলিশকে খবর দেয়।
স্থানীয়রা সুরেশ চাকমার লাশ শিকল্যাপাড়া নিজ বাড়িতে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাব্বির আহমেদ বলেন, সন্ত্রাসীরা সুরেশ চাকমা (৬৫) গুলি করে পালিয়ে যায়।