বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বাঘায় ফল প্রদর্শনীভুক্ত কৃষক প্রশিক্ষণ

  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৭ দেখা হয়েছে

আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী: বাংলাদেশে শাক-সবজি, ফল ও পান ফসলের পোকা মাকড় ও রোগবালাই ব্যবস্থপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের ফল প্রদর্শনীভুক্ত কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা বিআরডিবি হলরুমে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা কৃষি অফিস এর আয়োজন করে।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা মুনজুরুল হক ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল মামুন হাসান কর্মশালায় বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কৃষকের কারিগরি দক্ষতা এবং নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি করে কৃষক, শ্রমিক ও ভোক্তার শারীরিক-মানষিক স্বাস্থ্য নিশ্চিত করতে হবে।

এছাড়াও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য প্রদর্শনী স্থাপনের মাধ্যমে প্রমাণিত আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ করা ও প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে মহিলাদের সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ ও গুণগত মানসম্পন্ন ফসল উৎপাদনে সচেতনতা বৃদ্ধি এবং আয়ের সুযোগ সৃষ্টি করা প্রকল্পের মূল উদ্দেশ্য।

তারা বলেন, নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে শাক-সবজি, ফল ও পান ফসলের গুণগতমান ও উৎপাদন বাড়াবে ও বর্হিবিশ্বে রপ্তানি বৃদ্ধির সুয়োগ সৃষ্টি হবে।

কৃষক প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের জনগণের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা যাবে। এছাড়াও রাসায়নিক বালাইনাশকের বিকল্প হিসাবে উদ্ভাবিত জৈব বালাইনাশকসমূহকে মাঠ পর্যায়ে সহজলভ্য করা সম্ভব হবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ সুলতানসহ উপজেলার বিভিন্ন এলাকার ৩৫ জন কৃষক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com