বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাজশাহীতে যোগদান করলেন নতুন পুলিশ কমিশনার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৭ দেখা হয়েছে

আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে যোগদান করেছেন পুলিশ কর্মকর্তা আবু কালাম সিদ্দিক।

বৃহস্পতিবার তিনি নিজের নতুন কর্মস্থলে যোগদান করেন।

সকালে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক আরএমপি সদর দপ্তরে গেলে অন্যান্য পুলিশ কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি আরএমপির অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে বুধবার তিনি রাজশাহী আসেন।

আরএমপিতে যোগদানের আগে তিনি পুলিশের কনফিডেন্সিয়াল অ্যান্ড কাউন্টার টেররিজমের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগদান করেন।

চাকরি জীবনের শুরুর দিকে আবু কালাম সিদ্দিক আরএমপিতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে পুলিশ সুপার (এসপি) হিসেবে তিনি শরীয়তপুর, পটুয়াখালী, দিনাজপুর, খাগড়াছড়ি, জয়পুরহাটে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিসহ আরও নানা গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন পুলিশের এই কর্মকর্তা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com