বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

নওগাঁয় নববধূর লাশ উদ্ধার।। স্বামী গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর মান্দায় জাকিয়া সুলতানা সুমি (১৪) নামে এক কিশোরী নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের নিজকুলিহার গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের স্বামী ওয়াহেদ আলী জয়কে (২২) আটক করা হয়েছে। আটক জয় নিজকুলিহার গ্রামের ইমরান হোসেন বাবুর ছেলে ও নিহত সুমি একই ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।

এদিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্ক ধরে প্রায় চার মাস আগে কাঁশোপাড়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে সুমি আক্তারের সঙ্গে জয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই ছিল। একই সঙ্গে মোটা অংকের টাকা যৌতুক দাবিতে সুমির ওপর নির্যাতন শুরু করে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। জের ধরে শুক্রবার দিনভর নববধূর ওপর  নির্যাতন চালানো হয়। 

নিহত সুমির বাবা জাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, জামাই জয় মোবাইলফোনে প্রেমের ফাঁদে ফেলে মেয়ে সুমিকে বিয়ে করে। বিয়ের পর থেকেই জামাই জয়সহ পরিবারের লোকজন ২ লাখ টাকা যৌতুক দাবিতে তার ওপর নির্যাতন করে আসছিল।

একই জের ধরে মেয়ে সুমিকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর লাশ জানালার গ্রিলে ঝুলিয়ে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।

মান্দা থানার পরিদর্শক তদন্ত তারেকুর রহমান সরকার জানান, শুক্রবার রাতে স্বামীর বাড়ির শয়নকক্ষের জানালার গ্রিলে ওড়না পেঁচানো অবস্থায় সুমির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সুমির মুখ ও গলা দিয়ে রক্ত বের হওয়ায় নিহতের বাবা-মায়ের দাবি তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

ওসি আরও বলেন, পারিবারিক কলহের কারণে হত্যার এ ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলেই এর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনায় নিহতের মা আসমা খাতুন বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় জয়কে গ্রেফতার দেখিয়ে আজ শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com