শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

মানিকগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মনিকগঞ্জে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক পরিবারকে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা অন্য অ্যাকাউন্টে নিয়ে গেছে। 

শনিবার দিবাগত রাতে জেলা শহরের পূর্বদাশড়া এলাকার ব্যবসায়ী নজরুল ইসলামের বাসায় এই ঘটনাটি ঘটে। 

নজরুল ইসলাম বলেন, তিনি এক বছর পাঁচ মাস ধরে পূর্বদাশড়া এলাকার একতলা পাকা ভবনের তিন কক্ষবিশিষ্ট একটি বাসা ভাড়া করে স্ত্রী এবং দেড় বছরের শিশুকে নিয়ে বসবাস করছেন। 

শনিবার রাত সাড়ে নয়টার দিকে মুখে মাস্ক পড়া দুজন যুবক তাঁর ঘরের ভিতর ঢুকে পড়ে। সিভিল পোশাকের ওই দুই যুবকের একজনের হাতে দুটি হ্যান্ডকাপ ছিল। 

তারা তাদেরকে পুলিশ বলে পরিচয় দেয়। আধাঘন্টা সময় ধরে ঘরে সার্চ করার নামে একজন ঘরের জিনিসপত্র তছনছ করে, অন্যজন দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। 

কিছুক্ষণ পরে বলে, কি আছে তাড়াতাড়ি দে, নইলে থানায় নিয়ে যাবো। তারা তাঁর কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। 

এছাড়া তাঁর মোবাইল থেকে বিকাশ অ্যাকাউন্টের গোপন নম্বর নিয়ে অন্য একটি অ্যাকাউন্টে ১০ হাজার সেন্ট করে নেয়। ঘরের দরজাটি খোলা থাকায় তাঁরা সহজেই ঘরে ঢুকতে পেরেছিল বলে জানান তিনি।   

তিনি আরও বলেন, ‘তিনি সম্প্রতি সাটুরিয়া উপজেলায় আমার গ্রামের বাড়ির ছয় শতাংশ জমি সাড়ে পাঁচ লাখ টাকায় বিক্রি করেন। 

এর আগে পাঁচ লাখ টাকা পেয়ে তিনি তা তাঁর ব্যাংক অ্যাকাউন্টে জমা করেন। গতকাল বাকী ৫০ হাজার টাকা পেয়ে সরাসরি বাসায় চলে যান। 

ওই দুই যুবক জমি বিক্রির আরও পাঁচ লাখ টাকা কোথায় আছে সেটা্ও জানতে চেয়েছিল। তিনি পুরো বিষয়টি মানিকগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আকবর আলী খানকে জানিয়েছেন বলে জানান।  

 মানিকগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আকবর আলী খান বলেন, ঘটনাটি জানার পর পুলিশ কাজ শুরু করেছে। অল্প সময়ের মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের ধরতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com