বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

উলিপুরে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯৯ বোতল ফেনসিডিল ও এক গ্রাম হিরোইন সহ দুই মাদক কারবারিকে  আটক করেছে উলিপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়,সোমবার (১৪ ই সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমান , এস আই রাসেল, এএসআই সঞ্জয় দেব, কনস্টেবল হারুন উলিপুর পৌরসভার পুর্ববাজার রেল গেট সংলগ্ন সর্দারপাড়া এলাকায়  অভিযান চালিয়ে ১৫০ সিসি বাজাজ পালসার গাড়ী ও একটি প্রিন্ট লাল রংয়ের ব্যাগ সহ শফিকুল ও সামিউল নামে দুইজনকে  আটক করে।  ব্যাগে ৯৯ বোতল ফেনসিডিল ও এক গ্রাম হিরোইন ছিল।

আটককৃতরা হলো কুড়িগ্রাম পৌরসভার টাপু ভেলাকোপা এলাকার মৃত আজিজুল  ইসলামের পুত্র মো: শফিকুল ইসলাম (২৮)ও  নাজিরা মিয়াপাড়া এলাকার আ: লতিফের পুত্র মো: সামিউল ইসলাম (২৬)।

উলিপুর থানার ওসি (তদন্ত) মোঃ রুহুল আমিন মাদক বিরোধী অভিযানে মাদকসহ দুইজনকে আটকের বিষয়টি স্বীকার করে ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com