বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বগুড়ায় এএসপি পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় পুলিশের এএসপি পরিচয়ে প্রতারণার অভিযোগে শাহেদ সরদার (২৬) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

সদর থানা পুলিশ সোমবার রাতে শহরের বাদুড়তলা এলাকা থেকে গ্রেফতার করে। তার কাছে তৈরি করা পুলিশ সদর দফতর ও এএসপি নিয়োগের কিছু কাগজপত্র উদ্ধার করেছে। সদর থানার এসআই গোলাম মোস্তফা তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সদর থানার ওসি হুমায়ুন কবির ও অন্যরা জানান, শাহেদ সরদার বগুড়া শহরের জয়পুরপাড়ার মৃত সামসুল হকের ছেলে। তিনি এএসপি পরিচয়ে জনগণের সাথে প্রতারণা করে আসছেন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি শহরের বাদুড়তলায় সেলিম হোটেলের সামনে নিজেকে পুলিশের এএসপি পরিচয়ে জনগণের সাথে প্রতারণা করছিল। গোপনে খবর পেয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার কাছে পুলিশ সদর দফতর ও এএসপি নিয়োগসহ বিভিন্ন ভুয়া কাগজপত্র পাওয়া যায়। থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে শাহেদ তার অপরাধ স্বীকার করেন। পরে এসআই গোলাম মোস্তফা তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com