বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : র্যাব-১২ সদস্যরা পাবনার সাঁথিয়া উপজেলার সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদক কারবারি গ্রেফতার করেছে।
তারা হলো, পাবনার বেড়া উপজেলার শানিলা গ্রামের মজিবর রহমানের ছেলে এস এম বজলুর রহমান নান্নু (৪২), হাটুরিয়া গ্রামের মৃত শাজাহানের ছেলে রাসেল রানা (২৮) ও পাচুরিয়া গ্রামের রহম সরকারের ছেলে মোতালেব (২৫)। র্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ১ হাজার ৯ পিস মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ২ লাখ ১ হাজার টাকা। তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।