বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

নওগাঁ-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৫ প্রার্থী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তফসিল অনুযায়ী বৃহস্পতিবারই (১৭ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নেতাকর্মীদের নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল।

এরপর বিএনপি মনোনীত শেখ রেজাউল ইসলাম রেজু এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কাজী গোলাম কবির মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া বিকেলে ন্যাশনাল পিপলস পার্টির খন্দকার ইন্তেখার আলম এবং স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম জেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন।

আমি নির্বাচিত হলে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভার্ট, মসজিদ-মাদ্রাসা, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করবো।

এছাড়া নারী ও শিশুনির্যাতন, মানবপাচার, এসিড সন্ত্রাস, বাল্যবিবাহ এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো।

অপরদিকে, বিএনপি মনোনীত প্রার্থী শেখ রেজাউল করিম রাজু বলেন, ‘আত্রাই ও রাণীনগরের মানুষ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হলে ধানের শীষের জয় হবে।’

গত ২৮ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুর পর আসনটি শূণ্য ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী- আগামী ২০ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই করা হবে এবং ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে।

১৭ অক্টোবরের আসনটির উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নওগাঁ  জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান বলেন, ‘আসনের সবক’টি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এ উপলক্ষ্যে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com