বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

তার নাম বিবেক ঘোষ (১০)। সে মহানগরীর কাজিহাটা এলাকার সন্তোষ ঘোষের ছেলে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বিবেক নগরীর শ্রীরামপুর এলাকায় নদীতে সাঁতার কাটতে নামে। এ সময় গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা চেষ্টা করে তাকে উদ্ধারে ব্যার্থ হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনে খবর দেন।

এরপর ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুন্নবীর নেতৃত্বে একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

ডুবুরী আব্দুর রাজ্জাক ১০ মিনিট পর পানির তলদেশে বিবেককে খুঁজে পান। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com