বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ অসৎ পেয়াঁজ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুদ আহম্মেদ অর্থদন্ডাদেশ দেন।
র্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের দিক থেকে বিকেল পর্যন্ত উল্লেখিত এলাকায় অভিযান চালানা হয়।
এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পেয়াঁজ বিক্রি করার দায়ে কমল আহাম্মেদ (৪০), মজনু মিয়া (৩৩), আলম (৩৫), শাখাওয়াত (৪১), রওশন (৩৮), মজিবুর (৫০), মানিক মিয়া (২৯), রিপন সাহা (৩৫), রাধা রামন (৪৩), কামরুল উদ্দিনকে (৪২) আটক করা হয়।
পরে তাদের ওই ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিভিন্ন পরিমাণে উল্লেখিত টাকা জরিমানা করা