সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনজন গ্রেফতার ॥ নৌকা ড্রেজার মেশিন জব্দ

  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার বোহাইল ইউনিয়নের আওলাকান্দি ঘাট এলাকায় এ ঘটনায় বালু উত্তোলনে ব্যবহৃত চারটি নৌকা ও চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

সারিয়াকান্দি থানার ওসি আল আমিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার বালু উত্তোলনকারীরা হলেন ধুনট উপজেলার শহরাবাড়ী গ্রামের মৃত সেকেন্দার মন্ডলের ছেলে সাইফুল ইসলাম (৫৫), সারিয়াকান্দি উপজেলার আওলাকান্দি গ্রামের ইব্রাহীম প্রামানিকের ছেলে মিঠু মিয়া (৫৩) ও আওলাকান্দি কালিয়ান গ্রামের তালেব আলী আকন্দের ছেলে জুবায়ের হোসেন (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।

শনিবার সকালে বোহাইল ইউনিয়নে যমুনা নদীর আওলাকান্দি ঘাট এলাকায় অভিযান চালানো হয়।

সেখানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালু ব্যবসায়ী সাইফুল ইসলাম, মিঠু মিয়া ও জুবায়ের হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত চারটি নৌকা ও চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

এ ব্যাপারে সারিয়াকান্দি থানায় নৌকা ও ড্রেজার মেশিনের চার মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com