বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বগুড়ায় অপহৃত কিশোর হানাজালাকে ঢাকা থেকে উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৭ দেখা হয়েছে
উদ্ধারের পর হানজালাকে তার বাবা ও চাচার কাছে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) বুঝিয়ে দেন।

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শিবগঞ্জ থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত ৮ম শ্রেণীর স্কুল ছাত্র হানজালাকে (১৪) ঢাকার কদমতলী থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

অপহরণের দু’দিন পর রোববার শিবগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে। অপহরণকারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, কিশোর হানজালা বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক সোনারপাড়া গ্রামের মো: হানিফের ছেলে।

সে স্থানীয় কিচক মমতাজুর রহমান উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ে। হানজালা গত ১৮ সেপ্টেম্বর বেলা ১০টার দিকে বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে।

বাড়িতে না ফেরায় তার বাবা শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে অপহরণকারীরা বিভিন্ন বিকাশ নম্বর থেকে তার বাবার কাছে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে আসছিল। প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করা হয়।

এরপর রোববার সকালে ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা কৌশলে পালিয়ে গেলে স্কুল ছাত্র হানজালাকে উদ্ধার করা হয়েছে।

সিনিয়র সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, একটি অপহরণকারী চক্র মুক্তিপণ আদায়ে স্কুল ছাত্র হানজালাকে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ  থানায় একটি অপহরণ মামলা হয়েছে। অপহরণকারী চক্রটিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com