বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ধানের সাথে এ কেমন শত্রুতা!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর পত্নীতলায় দুর্বৃত্তদের দ্বারা বিষ প্রয়োগে ৪ বিঘা জমির ধানক্ষেত পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। 

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার খিরশিন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জমির মালিক শামসুল আলম চৌধুরী থানায় লিখিত অভিযোগ করেছেন।

সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, উপজেলার খিরশিন গ্রামের মৃত আজিমদ্দিন চৌধুরীর ছেলে শামসুল আলম চৌধুরী তার নিজ জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন।

একই গ্রামের জনৈক ব্যক্তির সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

ওই জমির আমন ধানের ক্ষেত কে বা কারা বিষাক্ত বিষ প্রয়োগ করে ধান গাছগুলো পুড়িয়ে দিয়েছে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত জমির মালিক শামসুল আলম চৌধুরী জানান, এ ঘটনায় আমার প্রায় ১ লাখ টাকা লোকসান হয়েছে। এর আগেও একাধিকবার ফসলের ক্ষেত নষ্ট করেছে; যার কোনো সুষ্ঠু বিচার আমি পাচ্ছি না।

দুর্বৃত্তদের শাস্তি প্রদানের জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে পত্নীতলা উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার বলেন, ঘটনা শোনার পর আমি ঘটনাস্থলে গিয়ে বিষ প্রয়োগে ধানক্ষেত পুড়িয়ে দেয়ার সত্যতা পেয়েছি।

এ ব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com