বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বগুড়ায় বিএনপির প্রতিনিধি সভায় হট্টগোল ভাংচুর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  বগুড়াঃ  বগুড়া জেলা বিএনপির প্রতিনিধি সভায় হট্টগোল, ভাংচুর ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম জানান, পদবঞ্চিতরা সভা ভন্ডুল করার চেষ্টা করেছিল। তবে অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাধার মুখে তারা সফল হয়নি।

প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীরা জানান, মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং উপজেলা কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়করা সভায় উপস্থিত ছিলেন।

বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ সভাপতিত্ব করছিলেন। সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপির সকল আহবায়ক কমিটির মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়।

সভা চলাকালে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি নিয়ে কথা বলতে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কারাবন্দি বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীনের ১০-১৫ জন সমর্থক জেলা বিএনপি কার্যালয়ে প্রবেশ করেন।

 তারা কমিটি নিয়ে কথা বলতে চাইলে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদেরকে বাধা দেয়। এনিয়ে অফিসের মধ্যে হট্টগোল ও চেয়ার ভাংচুর শুরু হয়।

এক পর্যায় তাদেরকে ধাওয়া দিয়ে অফিস থেকে বের করে দেয়া হয়। এ সময় বহিরাগতদের উপর লাঠিশোটা নিয়ে হামলা করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষদর্শীরা আরো বলেন, বিএনপি নেতা এমআর ইসলাম স্বাধীন জেলে থাকায় তার পক্ষে কাউকে কথা বলতে দেয়া হয়নি। বিএনপি নেতা মীর শাহে আলম এক তরফাভাবে শিবগঞ্জ উপজেলা কমিটি নিয়ে কথা বলেন। এ নিয়ে স্বাধীন সমর্থকরা হট্টগোল ও চেয়ার ভাংচুর করেন।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মীর শাহে আলম বলেন, শুধু শিবগঞ্জ নয়; সব কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত। বহিরাগত লোকজন শিবগঞ্জের কমিটি নিয়ে প্রতিনিধি সভা চলাকালে হট্টগোল করার চেষ্টা করেছিল।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, কিছু যুবক বিএনপি অফিসে হট্টগোল করে। এনিয়ে সেখানে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com