বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

নওগাঁয় কলেজ ছাত্রীকে চুল কেটে নির্যাতনের ঘটনায় নারী গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর নিয়ামতপুরে কলেজ ছাত্রীর শ্লীলতাহানি ও আপত্তিকর ছবি তোলাসহ মাথার চুল কেটে ফেলার ভিডিও ধারণের চাঞ্চল্যকর ঘটনায় এক নারী আসামিকে আটক করেছে পুলিশ।

আটককৃত নারী রূপা (২০) এ মামলার প্রধান আসামি রায়হানের স্ত্রী। মঙ্গলবার গভীর রাতে মান্দা উপজেলার পরানপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এর আগে কলেজ ছাত্রীর বাবার করা মামলায় সোমবার ঝাঝিরা গ্রামের মতিউর রহমানের ছেলেকে আটক করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

এ নিয়ে একটি দৈনিকে ‘নিয়ামতপুরে কলেজছাত্রীর চুল কেটে শ্লীলতাহানি’ শিরোনামে সংবাদ প্রকাশ পায়। এরপর ঘটনাটি জানাজানি হলে ঝড় উঠে এলাকায় ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। তোড়জোড় শুরু হয় প্রশাসনে। ছুটে আসে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরাও।

উল্লেখ্য, নির্যাতনের শিকার ওই কলেজ ছাত্রীকে রোববার কয়েক ঘণ্টা ধরে একটি কক্ষে আটকে রেখে বিভিন্ন আপত্তিকর ছবি তুলে বখাটেরা। এ সময় ওই কলেজ ছাত্রীর মাথার চুল কাটে এক নারী এবং চুল কাটার দৃশ্যটি ভিডিও করা হয়।

পরে কলেজ ছাত্রীকে ঘটনাটি কাউকে না বলার ও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ছেড়ে দেয়া হয়। বাড়িতে ফিরে পুরো ঘটনাটি বললে পরদিন ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর সোমবার ঘটনার মূলহোতা রায়হানকে আটক করে পুলিশ। এরপর কলেজ ছাত্রীর চুল কাটার এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ভিডিও ফুটেজ দেখে চুলা কাটার ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ জানায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই আটককৃত নারী রুপা মান্দা উপজেলার পরানপুর গ্রামে তার ফুফুর বাড়িতে আত্মগোপন করেছিল।

নারী আসামি আটক হওয়ার পরপরই বুধবার নিয়ামতপুর থানায় ছুটে আসেন পুলিশ সুপার আব্দুল মান্নান ।

তিনি সাংবাদিকদের বলেন, এ ঘটনায় মামলার পরপরই আমরা মূলহোতা রায়হানকে আটক করেছি। এরপর এক দিনের মধ্যেই অপর নারী আসামি রুপাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, আমরা সব অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসব।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com