বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : র্যাব-১২ ও কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট বগুড়া সদর উপজেলার দোগাড়িয়া নুনগোলা এলাকায় ওয়ান সিগারেট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল উদ্ধারসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, বগুড়া জেলা সদরের দোপাড়া গ্রামের মো: আব্দুল লতিফ
সরকারের ছেলে মো: রবিউল ইসলাম (২৬), শিকারপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো: জিহাদ (৩২) ও দশটিকা গ্রামের উমর আলীর ছেলে মো: জহুরুল ইসলাম (৪৫)।
র্যাব -১২’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টায় উল্লেখিত এলাকায় ওয়ান সিগারেট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ২২ হাজার ৮৭০ প্যাকেট সিগারেট, ৮৮ হাজার ৮৭০ পিচ জাল স্ট্যাম্পসহ তাদের গ্রেফতার ও ১ টি কাভারভ্যান জব্দ করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।