মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

নওগাঁয় ভিজিডির চাল উদ্ধার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর রাণীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের মোড় থেকে দুই অটোচার্জার ভ্যান ভর্তি ভিজিডির ১৫০০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার আল মামুন জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাহাদুরপুর গ্রামের মোড়ে অটোচার্জার ভ্যান করে নওগাঁ সদরের দিকে নিয়ে যাওয়ার সময় একটি ভ্যান নষ্ট হয়ে পড়ে।

তখন ভ্যানে থাকা চাল ভর্তি বস্তা দেখে সন্দেহ জাগে স্থানীয়দের মাঝে। ভ্যান চালক ছাড়া কেউ না থাকায় স্থানীয়রা একটি চাল ভর্তি বস্তা খুলে দেখে সেই সব বস্তা ভিজিডির মোটা চালে ভর্তি। তখন স্থানীয়রা প্রশাসনকে জানায়।

এরপর সরেজমিনে এসে বস্তা ভর্তি চালগুলো সরকারি হওয়ার কারণে তা জব্দ করে রাণীনগর সদর ইউনিয়ন পরিষদের আওতায় রাখা হয়েছে।

তবে ভ্যান চালকররা জানান রাণীনগর বাজারের কোন এক দোকান থেকে নওগাঁয় নিয়ে যাওয়ার জন্য দুই ভ্যানে ৫০ কেজির ৩০টি বস্তা তুলে দেয় কতিপয় ব্যক্তি।

তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। সন্দেহ করা হচ্ছে যে অসাধু ব্যক্তিরা ভিজিডির চাল কিনে তা মজুত করার পর বাজারে চালানের চেষ্টা করছিলো।

বিষয়টি তদন্ত সাপেক্ষে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে নির্বাহী কর্মকর্তা জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com