বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলংগা থানার হাটিকুমরুল চড়িয়া কালিবাড়ি এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে রিপা বেগম (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
রিপা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবলাবোনা গ্রামের কালাম হোসেনের স্ত্রী।
র্যাব -১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে উল্লেখিত এলাকায় মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ৯২ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ০১ টি মোবাইল ও ০১ টি সিম জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।