বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ডলার প্রতারক চক্রের মুলহোতা এরশাদ গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৫ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন. বাংলা হেডলাইনস নওগাঁ: নওগাঁর মান্দায় ডলার প্রতারক চক্রের মুলহোতা এরশাদ আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত এরশাদ আলী উপজেলার মৈনম ইউনিয়নের ভদ্রসেনা মোল্লাপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

সোমবার সকালে অভিযান চালিয়ে বাড়ির পাশের একটি মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত এরশাদ আলী সংঘবদ্ধ একটি চক্র গড়ে তোলে ডলার বিক্রির প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। এভাবে প্রতারনার ফাঁদে ফেলে সম্প্রতি এক ব্যবসায়ীর নিকট থেকে প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেন।

এ ঘটনায় ওই ব্যবসায়ী ব্যবসায়ি বাদি হয়ে মান্দা থানায় মামলা দায়ের করলে এরশাদকে গ্রেফতার করে পুলিশ।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক হাবিবুর রহমান, সহকারী উপপরিদর্শক জিয়াউর রহমানসহ সঙ্গীয় ফোর্স সোমবার সকালে অভিযান চালিয়ে এরশাদকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে ডলার প্রতারণার একাধিক মামলা চলমান রয়েছে। এরশাদকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।

প্রসঙ্গত: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকখোড়াপাখিয়া গ্রামে ব্যবসায়ি শামীম হোসেনকে ডলার দেয়ার কথা বলে প্রথম দফায় কয়েকটি বিকাশ নম্বরে ২ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নেয় এরশাদ আলীসহ সংঘবদ্ধ একটি প্রতারক চক্র।

একই কথা বলে চক্রটি গত ১৮ সেপ্টেম্বর দুপুরে শামীম হোসেনকে ১৫ লাখ টাকা নিয়ে মংলাপাড়া গ্রামের শ্মশান ঘাট এলাকায় কলাবাগানে ডেকে নেন। সেখানে দেশিয় অস্ত্রের মুখে শামীমকে জিম্মি করে তার নিকটে থাকা ১৫ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটির সদস্যরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com