বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতুপর থানার বাহ্মনগ্রামে অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গ্রেফতারকৃতরা হলো-এনায়েতপুর থানার ব্রাহ্মনগ্রামের মৃত ওসমান গনির ছেলে মো: ইসা আহম্মেদ (৫৩) ও একই থানার খোকশাবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত জামাত আলী মোল্লার ছেলে মো: অমেদ আলী (৩৮)।
মঙ্গলবার সকালে র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উক্ত গ্রামে অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে এনায়েতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।