বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সবজির চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ২১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: আগাছা নাশক ঔষধ ছিটিয়ে দুই সবজি চাষীর সবজির চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

ঔষুধের তীব্রতায় চাষের উপযোগি চারাগুলো পুড়ে গেছে বলে অভিযোগ কৃষকের। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে।

ওই গ্রামের দুই সবজি চাষী শাহাজ উদ্দিন ও রফিকুল ইসলামের ১০ বিঘা চাষ উপযোগী  ফুল কপি, বাঁধাকপি, বেগুন ও মরিচের চারা নষ্ট করে দেয় দূর্বৃত্তরা। এতে দুই চাষীর ব্যাপক ক্ষতি হয়েছে।

ভুক্তভগি সবজি চাষী শাহাজ উদ্দিন জানান, তার দুই বিঘা চাষযোগ্য উচ্চ ফলনশীল মরিচের চারা, দুই বিঘা ফুলকপি, এক বিঘা বাঁধাকপির চারা অতিরিক্ত মাত্রায় আগাছা নাশক ছিটিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে আমার ৫ থেকে ৬ লাখ টাকার সবজি উৎপাদন ব্যহত হয়েছে।

ক্ষতিগ্রস্ত আরেক চাষী রফিকুল ইসলাম জানান, তার একবিঘা চাষযোগ্য বেগুনের চারা এবং একবিঘা বাঁধাকপির চারা একইভাবে নষ্ট করে দেয়া হয়েছে। এতে তিন লাখ টাকার সবজি উৎপাদন ব্যহত হয়েছে তার।

ওই এলাকার বাসিন্দা তছলিম মিয়া, রাকিবুল ইসলাম, বাচ্চু মিয়া, খোরশেদ আলম জানায়, প্রতিবছর এই দুই কৃষকের উৎপাদিত সবজি দিয়ে এলাকার অর্ধেক চাহিদা মেটে।

এবার তাদের চারা নষ্ট করে দেয়ায় তাদের এবং এলাকার অনেক ক্ষতি হয়েছে।

কেদার ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার আব্দুল মতিন জানান, ঘাস মারার ঔষুধ দিয়ে এইসব চারা মেরে ফেলা হয়েছে বিষয়টি অত্যন্ত দু:খজনক।

সন্দেহজনক ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম জানান, বিষয়টি আমাকে কেউ জানায়নি, তবে ক্ষতিগ্রস্ত কৃষকরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া তারা (কৃষক) আইনি প্রক্রিয়ায় গেলে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com