বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সলঙ্গা থানার সলঙ্গা নতুন পাড়া গ্রামে অভিযান চালিয়ে ২ নারীসহ ৪ মাদক কারবারিকে ৮১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে র্যাব-১২।
গ্রেফতারকৃতরা হলো- সলঙ্গা নতুন পাড়া গ্রামের মো: জাহাঙ্গীর আলমের মেয়ে মোছা: সানজিদা খাতুন (২২), মো: আব্দুর রহিমের ছেলে মোঃ শাহাদাত ইসলাম ওরফে খায়রুল (১৯), আজাহার আলীর ছেলে মো: রাজু আহমেদ (২২) ও মো: জিয়াউর রহমানের স্ত্রী মোছা: জেসমিন খাতুন (৩০)।
র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টায় উক্ত গ্রামের কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ৮১পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইলসেট ও ৬টি সিমকার্ড উদ্ধার করা হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।