বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীর তানোরের মুন্ডুমালা গীর্জায় আদিবাসী কিশোরীকে ৩ দিন আটকে রেখে ধর্ষণকারী ফাদার প্রদীপ গ্রেগরীর সর্বোচ্চ শাস্তি ও ধর্ষককে সহায়তাকারীর মুলহোতা মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডীকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে মাহলে স্টুডেন্ট কাউন্সিল।
শনিবার বেলা ১১ টা থেকে ঘণ্টাব্যাপী রাজশাহী তানোর উপজেলার মুন্ডুমালা বাজারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনের বক্তরা বলেন, ধর্ষক ফাদার প্রদিপ গ্রেগরীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তার পাশাপাশি তাকে সালিশের নামে বিষয়টি ধাপাচাপা দেয়া চেষ্টার মুল হোতা মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডীকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।
কারণ ধর্ষণ যারা করে, আর যে সহায়তা করে তাদের একই শাস্তি। তাহলে সহায়তাকরীরা কেন ছাড় পাচ্ছেন। প্রশাসনের কাছে অনুরোধ অবিলম্বে কামেল মার্ডীকে আইনের আওতায় আনা হোক।
যত দিন পর্যন্ত এদের বিচার হবে না ততোদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে বলে রবিবার ও সোমবার পুনরায় মুন্ডুমালা বাজারে মানববন্ধন করার ঘোষণা দেয়া হয়।
মানববন্ধনে
অন্যদের মধ্যে বক্তব্য রাখে মাহলে স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক সৌমিত্র ডুমরি, সাসু রাজশাহী মহানগর সহসভাপতি সুবল কিস্কু
, সান্তাল ছাত্র ঔক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদিপ র্মার্ডী, বিপ্লবী ছাত্র মৈত্রী সাংগঠনিক সম্পাদক দিলিপ মার্ডী প্রমুখ।
উল্লেখ্য, তানোর উপজেলার মুন্ডুমালার একটি গীর্জায় তিনদিন আটকে রেখে
এক আদিবাসী তরুণীকে ধর্ষণ করে ফাদার প্রদীপ গ্রেগরী। এ ঘটনায় মামলার পর তাকে গ্রেফতার
করে র্যাব।