শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৩৩৮ দেখা হয়েছে

আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড)-২০২০ শুরু হয়েছে।

রোববার সকালে নগরভবনে মেয়র দপ্তর কক্ষে কয়েকটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

৪ ঠা অক্টোবর থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর পক্ষকালব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে মহানগরীতে মোট ৬৩ হাজার ৪৭৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ডে রাজশাহী মহানগরীতে ৩৮৪টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ১ শ ৫৫ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৫ হাজার ৩শ ২৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ কার্যক্রম বাস্তবায়ন করতে  প্রতিটি কেন্দ্রে ২ জন করে সর্বমোট ৭৬৮ জন স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখা হয়েছে।  

উদ্বোধনকালে রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম বনি প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com