বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : র্যাব-১২ ও জেলা প্রসাশনের যৌথ অভিয়ানে সিরাজগঞ্জ সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
দন্ডিতরা হলো-সিরাজগঞ্জ সদর উপজেলার দেওয়ান তোফাজ্জল হোসেনের ছেলে দেওয়ান শহীদুজ্জামান (৪২) ও রামগাতী মহল্লার মো: আবুল হোসেনের ছেলে মো: হাবিব (৩০)।
মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১২ স্পেশাল কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মাদ মহিউদ্দিন মিরাজ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাব-১২ ও জেলা প্রাসশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল পারভেজ এর ভ্রাম্যমাণ আদালত সোমবার সিরাজগঞ্জ সদর উপজেলায় অভিযান পরিচালনা করেন।
এসময় যমুনা ফ্লাওয়ার ফুডসকে মেয়াদ উর্ত্তীণ লবণ ব্যবহার করে খাবার তৈরির অপরাধে এবং এনজেল ফুডস বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের দায়ে উভয়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করেন।
এই অভিয়ান অব্যহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।