বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪ জুয়াড়ি আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় ৪ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে। শুক্রবার সকালে আটক ওই জুয়ারিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি এলাকায় অভিযান চালায় ফুলবাড়ী থানার পুলিশ।

এসময় তাসের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় অনন্তপুর বেড়াকুটি গ্রামের মোবারক আলীর ছেলে তাজুল ইসলাম (৩৬) একই গ্রামের নবার আলীর ছেলে আলী হোসেন (৪১) সুদন মিয়ার ছেলে লুৎফর রহমান (৪৯) এবং মোবারক হোসেনের ছেলে আব্দুস সালাম (৩৭) কে তাস, ১৭ হাজার ৪২০ টাকা ও মোবাইল সেট সহ আটক করে।

পরে থানায় এনে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে পুলিশ।

ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি)  রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com