সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

ভুয়াপুরে শিশু ধর্ষণ

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৩২ দেখা হয়েছে
ধর্ষণ আইকন।

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : প্রতিবেশী দাদা ও চাচা মিলে চতুর্থ শ্রেণি পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে।

ধর্ষণের আসামী প্রতিবেশী দাদা মোস্তফা আজ শুক্রবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

টাঙ্গাইল কোর্ট ইন্সপেক্টর তানভীর আহমেদ জানান, আসামী মোস্তফাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফারজানা হাসানাতের কোর্টে  উপস্থাপন করা হয় । এসময় আসামী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন ।

এছাড়াও একই  কোর্টে ভিকটিমের ২২ ধারায় জবানবন্দী গ্রহণ করা হয় ।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করার পর বৃহস্পতিবার শিশুটির প্রতিবেশী দাদা গোলাম মোস্তফাকে (৫০) গ্রেফতার করে পুলিশ।

আর প্রতিবেশী চাচা ইসমাইল (৪০) পলাতক রয়েছেন। ঘটনাটি ঘটে টাঙ্গাইলের ভূঞাপুরে।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, ৫ অক্টোবর ওই শিক্ষার্থীকে প্রতিবেশী দাদা মোস্তফা ও চাচা ইসমাইল কাজের কথা বলে ঘরে ডেকে নেন। এরপর দুইজনে মিলে সংঘবদ্ধভাবে মেয়েটিকে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে জানালে মেয়েটিকে মেরে ফেলার হুমকি দেয় তারা।

গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) মেয়েটি পেটে ব্যথা অনুভব করলে ধর্ষণের ঘটনাটি তার মাকে জানায়।

এরপর তার বাবা আব্দুল কুদ্দুস বাদী হয়ে দুপুরে থানায় দুইজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অর্জুনা ইউনিয়নের চরাঞ্চল বাসুদেবকোল এলাকায় অভিযান চালিয়ে প্রতিবেশী দাদা মোস্তফাকে গ্রেফতার করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com