বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

অর্পিত সম্পত্তি আত্মসাতের চেষ্টা মামলায় শাহজাদপুরের এমপি’র বিরুদ্ধে চার্জ গঠন

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনসহ দু’জনের নামে ওকালতনামা ও আমমোক্তারনামায় জাল স্বাক্ষর করে সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাতের চেষ্টা মামলায় চার্জ গঠন করা হয়েছে।

বুধবার বিকেলে শাহজাদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু খান শাহীন কনকের চৌকি আদালতে এ চার্জ গঠন করা হয়।

হাসিবুর রহমান স্বপন ছাড়া মামলার অপর আসামি হলেন শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসের মহরার আব্দুর রশিদ। চার্জ গঠনের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

শাহজাদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ব্রেঞ্চ সহকারী শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাই বলেন, শাহজাদপুর পৌর শহরের পুকুরপাড় মহল্লার একটি সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাতের জন্য ওকালতনামা ও আম মোক্তারনামায় জাল স্বাক্ষর করা হয় বলে অভিযোগ এনে ২০১৮ সালের ২৫ জুলাই সিরাজগঞ্জ অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনাল আদালতের বিচারক শাহজাদপুর সিনিয়র সহকারী জজ মো: তোফাজ্জল হোসেন বাদী হয়ে

শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো: আব্দুর রশিদ ও সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনকে বিবাদী করে মামলা দায়ের করেন।

চার্জ গঠনকে কেন্দ্র করে শাহজাদপুর চৌকি আদালত চত্বরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। হাসিবুর রহমান স্বপন পুলিশের বিশেষ নিরাপত্তায় পিকআপ ভ্যানে করে আদালত চত্বরে আসেন।

এমপি হাসিবুর রহমান স্বপন মামলার বিষয়ে বলেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, কোন জাল স্বাক্ষরের বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে সাক্ষ্য প্রমাণে নির্দোষ প্রমাণিত হয়ে এ মামলা থেকে তিনি খালাস পাবেন বলে জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com