বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : বগুড়া – নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার বাঘাবাড়ী ওয়েল ডিপোর সামনে থেকে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো- পাবনা জেলার ফরিদপুর উপজেলার কালি আনী গ্রামের মো: সোহরাব আলী প্রমানিকের ছেলে মো: ফরিদুল ইসলাম (৩১) ও শাহাজাদপুর উপজেলার নগর বায়ড়া গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে মো: আলম হোসেন (২৬)।
র্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সোয়া ৫টায় উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে বড় কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ- ১২-০২২০) তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ২টি সিমও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে শাহাজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।