বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ভাগ্নেকে মারপিটের প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে মামা খুন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২৭৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় ভাগ্নেকে মারপিটের প্রতিবাদ করতে গিয়ে কিশোর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রশিদুল ইসলাম (৩৩) নামে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ী সমাজসেবক খুন হয়েছেন।

মঙ্গলবার দুপুরে শহরের জলেশ্বরীতলা এলাকায় এ ঘটনায় তিনি ও ভগ্নিপতি বছির আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে বিকালে রশিদুল মারা যান।

সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, সাঈদ আল সিয়াম (১৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও জনপ্রতিনিধি জানান, রশিদুল ইসলাম বগুড়া শহরের রহমাননগর এলাকার মৃত জাহেদুল ইসলাম লালুর ছেলে। তিনি শহরের রহমাননগর এলাকায় জব্বার ক্লাব মোড়ে   ফ্লেক্সিলোডের ব্যবসা ছাড়াও মৃতকে গোসল করানো, রক্তদানসহ বিভিন্ন সমাজসেবামুলক কাজের সাথে জড়িত ছিলেন।

মঙ্গলবার বেলা ২টার দিকে রশিদুলের ভাগ্নে শান্ত (১২) শহরের জলেশ্বরীতলায় টাউন স্কুল মাঠে খেলছিল। এ সময় কয়েকজন কিশোর তাকে মারধর করে। ওই পথ দিয়ে রিকশায় যাবার সময় রশিদুল ভাগ্নেকে মারধর করা দেখতে পেয়ে এগিয়ে যান।

এ সময় তার ভগ্নিপতি শান্তর বাবা বছিরও সেখানে আসে। তারা প্রতিবাদ করলে মালতিনগর পাইকারপাড়ার আতিউর রহমানের ছেলে সাঈদ আল সিয়াম ও তার বন্ধু শামিউল ছুরি বের করে রশিদুলের পিঠে এবং বছিরের হাতে ও উরুতে ছুরিকাঘাত করে।

তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সিয়াম ও শামিউল পালিয়ে যায়।

ছুরিকাহত ভগ্নিপতি বছির ও শ্যালক রশিদুলকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকাল সাড়ে ৩টার দিকে পৌণে রশিদুল মারা যান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com