বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : বগুড়া – নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার বাঘাবাড়ী ওয়েল ডিপোর সামনে থেকে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো- পাবনা জেলার ফরিদপুর উপজেলার কালি আনী গ্রামের মো: সোহরাব আলী প্রমানিকের ছেলে মো: ফরিদুল ইসলাম (৩১) ও শাহাজাদপুর উপজেলার নগর বায়ড়া গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে মো: আলম হোসেন (২৬)।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সোয়া ৫টায় উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে বড় কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ- ১২-০২২০) তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ২টি সিমও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে শাহাজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com