রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

কুড়িগ্রামে গৃহবধূকে ধর্ষণ।। থানায় মামলা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২২১ দেখা হয়েছে
আইকন ফাইল ফটো।

বাংলা হেড লাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে  এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনীরাম গ্রামে। বুধবার সন্ধ্যায় দুই সন্তানের মা গৃহবধূ বাদী হয়ে ফুলবাড়ী থানায়  নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।

নির্যাতিত গৃহবধূ জানান, কাজের প্রয়োজনে তার স্বামী   দীর্ঘদিন থেকে বাড়ি ছেড়ে কুমিল্লাসহ দূরের জেলায় অবস্থান করছেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের জাহেদুল ইসলামের  ছেলে আতাউর রহমান (২৪) প্রায় সময় মোবাইল ফোনে কুরুচিপূর্ণ কথা বলতো এবং অনৈতিক  প্রস্তাব দিত।

গত দুই সপ্তাহ থেকে অনৈতিক কাজের প্রস্তাবের মাত্রা আরো বেশি হয়। তার অনৈতিক প্রস্তাবে রাজি ছিলো না ।

মঙ্গলবার (১৩ আক্টোবর) রাত সাড়ে ১২ টার  দিকে আতাউর রহমান কৌশলে দরজা খুলে  ওই  গৃহবধূর ঘরে প্রবেশ করে। প্রথমে ওই গৃহবধূর মুখ চেপে ধরে শারীরিক নির্যাতন চালায় আতাউর। পরে জোরপূর্বক ধর্ষণ করে তাকে।

গৃহবধূর আত্মচিৎকার শুনে তার শ্বাশুরি   আতাউরকে আটকের চেষ্টা করে। এসময় বৃদ্ধা শ্বাশুড়িকেও মারপিট করে পালিয়ে যায় আতাউর।

গৃহবধূ আরো জানায়, আতাউরের মারপিটে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নের সৃষ্টি হয়েছে। মারপিটের সময় তার নাকের ফুল ভেঙ্গে ফেলে  আতাউর। ঘটনার সময় আতাউরকে ধর্মের ভাই বলে ডেকে রেহাই পায়নি সে।

তার উপর পাশবিক নির্যাতনকারী  আতাউরের সঠিক বিচার চান তিনি।  

আতাউর রহমানের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেছে এলাকাবাসী।

বড়ভিটা ইউনিয়নের পূর্বধনীরাম ২ নং ওয়ার্ডের মেম্বার উজির আলী  এ ঘটনার নিন্দা জ্ঞাপন করে জানান , অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত বিচার চান তিনি।   

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূ বাদী হয়ে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।  আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটীমকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com