রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

রৌমারী সীমান্তে ভারতীয় ৩ নাগরিক আটক

  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ২৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:  কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় ৩ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি)।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারীর দাঁতভাঙা বিওপির টহল দল শনিবার বিকেলে উপজেলার কাউনিয়ার চর এলাকায় অভিযান চালায়।

বিজিবির টহল দল বাংলাদশে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে ভারতীয় ৩ নাগরিককে রৌমারী উপজেলার দাঁতভাঙা সীমান্তের মেইন পিলার ১০৫৫/৪-এস হতে ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউনিয়ারচর নামক স্থান হতে আটক করে।

 আটককৃত ভারতীয় নাগরিক মো: সেলিম হোসেন (২০), পিতা-মো: নুর ইসলাম, মো: জাহাঙ্গীর আলম (১৯), পিতা-মো: আমিরুল ইসলাম, মো: মাহা আলম (২০), পিতা-মো: ছানোয়ার হোসেন, সকলেই ভারতের  মাইনকারচর জেলার দক্ষিণ সালমারা থানার শিঙ্গীমারী গ্রামের বাসিন্দা।

আটককৃত ভারতীয় নাগরিকদের তল্লাশি করার পর অবৈধ কোন মালামাল পাওয়া যায়নি।

তবে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা গরু চোরাকারবারি কাজের সাথে জড়িত এবং অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। আটককৃত ভারতীয় নাগরিকদের রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com