বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর উত্তরপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ মো: হাসিবুর রহমান (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব- ১২ সদস্যরা।
গ্রেফতারকৃত হাসিবুর ওই মহল্লার মো: আবুল কাশেমের ছেলে। র্যাব -১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১টায় ওই মহল্লায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।