বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের রাখতে চায় জামায়াত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ।। বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৩৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উপলক্ষে রাজশাহী শহরে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  

দিবসের প্রতিপাদ্য ছিল  “মুজিব বর্ষের শপথ-সড়ক করবো নিরাপদ”।

নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখা মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে নগর ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের  মেয়র ও নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার উপদেষ্টা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, সহ-সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান কাজল, মামুনার রশীদ ও বৃক্ষবন্ধু নাজমুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ডা: আমানুল্লাহ বিন আখতার আবিদ,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সাবান আলী দিলীপ, যুব বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহাব, অধ্যক্ষ সিরাজুল ইসলাম,সিরাজুল ইসলাম, কবি ফেরদৌস হাজরা, আনজুমান আরা শিফা, রুবিনা, জান্নাত প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-ইল ইসলাম।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com