বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

মান্দা উপজেলা পরিষদের উপনির্বাচন ।। বিএনপি প্রার্থীর ভোট বর্জন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ: নওগাঁর মান্দায় কর্মীদের মারপিট, কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়া, ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী মকলেছুর রহমান মকে।

মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুকুল, আহবায়ক কমিটির সদস্য ডা. ইকরামুল বারী টিপু ও মনোজিৎ কুমার সরকার, বিএনপি নেতা আব্দুল মতিন, যুবদলনেতা মিজানুর রহমান নান্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

বিএনপি প্রার্থী মকলেছুর রহমান মকে অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মিরা বিএনপি নেতাকর্মীদের হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

এরই ধারাবাহিকতায় ভোটকেন্দ্রে হামলা, পোলিং এজেন্টদের মারপিটসহ কেন্দ্র থেকে বের করে দেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মিরা। 

সংবাদ সম্মেলনে জাল ভোট প্রদানসহ প্রশাসনের অসহযোগিতার অভিযোগ এনে ভোট বয়কটের ঘোষণা দেন বিএনপি প্রার্থী। এ সময় প্রহসনের নির্বাচন বাতিলসহ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে পুন:নির্বাচনের দাবি জানান তিনি।

উল্লেখ্য, গত ৬ জুলাই মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দিনের মৃত্যুতে এ পদটি শুন্য হওয়ায় আজ মঙ্গলবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এ পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক নৌকা প্রতীকে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com