রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

টাঙ্গাইলে কলেজ ছাত্রী‌কে গণধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ২৭৯ দেখা হয়েছে
আইকন।

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে কলেজ ছাত্রীকে তুলে নিয়ে রাতভর দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে জানা গেছে ওই ছাত্রী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কলেজ ছাত্রীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

ভুক্ত‌ভো‌গি ওই ছাত্রী জানায়, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দি‌কে উপজেলার নুটুরচর এলাকার স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে মির্জাপুর ইউনিয়নের পূর্বমোহনপুর ও নুটুর চর এলাকার একটি ব্রিজের কাছে পৌঁছালে পার্শ্ববর্তী কাগুজী আটা গ্রামের সাইফুল, এনামুল, খালেদ, জালাল ও আলতাফ তার পথরোধ করে।

তাকে জোরপূর্বক তুলে নি‌য়ে চরের ভিতরে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে যায়। পরে রাতভর তা‌কে পালাক্রমে ধর্ষণ করে ভোরে নদীর পাড়ে ফেলে রেখে যায়।

অসুস্থ অবস্থায় ওই ছাত্রী বাড়ি ফিরে পরিবারকে জানালে স্বজনরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গি‌য়ে ভর্তি করে। এ ঘটনায় ধর্ষক‌দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ক‌রেছে কলেজ ছাত্রী।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হো‌সেন জানান, দলবেঁধে ধর্ষণের ঘটনা সম্পর্কে জেনেছি। ত‌বে থানায় কেউ এখনো অভিযোগ ক‌রে‌নি। তারপরও আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com