বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাজশাহীতে নিবন্ধনবিহীন চার্জার রিক্সার বিরুদ্ধে অভিযান

  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৩২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহী মহানগরীতে চলাচলকারী নিবন্ধনবিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে রাজশাহী সিটি কর্পোরেশন।

আটক করা হচ্ছে নিবন্ধনবিহীন সকল অটোরিক্সা ও চার্জার রিক্সা। বুধবার পর্যন্ত ৪৩টি অটোরিক্সা ও চার্জার রিক্সার জব্দ করা হয়েছে।

যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে মহানগরীতে চলাচলকারী অটোরিক্সা ও চার্জার রিক্সা সুশৃঙ্খলভাবে চলাচল ও নিয়ন্ত্রণে জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সকল অটোরিক্সা ও চার্জার রিক্সার নিবন্ধন কার্ড ও চালকের কার্ড সঙ্গে রাখতে অনুরোধ জানিয়েছেন রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ।

গত ১৫ অক্টোবর থেকে  নবন্ধনবিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-যানবাহন শাখার পরিদর্শক সাইদুল ইসলাম ও উপ ট্যাক্সেশন কর্মকর্তা কাজী আনোয়ারাদিল এর নেতৃত্বে প্রতিদিন এই অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।

আগামী ১ নভেম্বর হতে নগরীতে দুই শিফটে দুই রঙের ছয় আসন বিশিষ্ট অটোরিক্সা চলাচল আবারো শুরু হবে। করোনা পরিস্থিতিতে দুই শিফটের বিষয়টি শিথিল করা হয়েছিল।

আবারো মহানগরীতে অটোরিক্সা ও চার্জার রিক্সা সুশৃঙ্খলভাবে চলাচল ও নিয়ন্ত্রণে গঠিত নীতিমালা বাস্তবায়নে সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ২০২০-২১ অর্থ বছরের সকল অটোরিক্সা ও চার্জার রিক্সা নিবন্ধন নবায়নের তারিখ নির্ধারণ করা হয়েছে। উল্লেখিত সময়ের মধ্যে নবায়নবিহীন সকল অটোরিক্সা ও চার্জার রিক্সার নবায়ন করতে পারবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com