বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রায়গঞ্জে ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আ’লীগের সম্মেলন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ২৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সম্মেলন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

দীর্ঘ ৭ বছর পরএ সম্মেলন ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা। সম্মেলন সফল করতে সব ধরণের প্রস্তুতি নিচ্ছে  উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২০১৩ সালে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে আব্দুল হাদী আল মাজী জিন্নাহকে সভাপতি ও শরিফ উল আলম শরিফকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

দীর্ঘ ৭ বছর সম্মেলন না হওয়ায় অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম অনেকটাই ঝিমিয়ে পড়েছে। এবারের সম্মেলনের মাধ্যমে আপোষহীন ও যোগ্য প্রার্থীই নেতৃত্বে আসতে পারে বলে দলীয় নেতাকর্মীদের অভিমত।

এবারের সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন, বর্তমান সভাপতি আব্দুল হাদী আল মাজী জিন্নাহ উপজেলা চেয়ারম্যান  ইমরুল হোসেন তালুকদার ইমন ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আবু বকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন, বর্তমান সাধারণ সম্পাদক শরিফ উল আলম শরিফ, উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয় ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসান সুমন।  

প্রার্থীরা  স্থানীয় প্রবীণদের দোয়া নিচ্ছেন এবং সমর্থন লাভে কাউন্সিলরদের দ্বারে দ্বারে ঘুরছেন। বিশেষ করে তারা উপর মহলে লবিং চালিয়ে যাচ্ছেন। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কে নির্বাচিত হবে সে বিষয়ে এখন এলাকার কেউ মুখ খুলছেনা।

এদিকে কাউন্সিলদের তালিকায় স্থান পেয়েছেন ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ এবং বেশকিছু বিএনপি-জামায়াত অনুপ্রবেশকারী। অথচ তালিকায় নেই দলের অনেক নিবেদিত ও ত্যাগী নেতা।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস বলেন, তালিকার বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযাদ্ধা ফিরোজ ভূঁইয়াকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 ইতিমধ্যেই এ কমিটি তদন্ত কাজ শুরু করেছে।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, প্রধান বক্তা হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য মেরিনা জাহান কবিতা প্রমুখ উপস্থিত থাকবেন বলে তিনি আশা করছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com