সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

রাঙ্গামাটিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ উপজাতি আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ২৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের দূর্গম উত্তর মাঝেরপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন উপজাতি দুর্বৃত্তকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার (২৬ অক্টোবর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: শহীদ উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে কাউখালী থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কলমপতি ইউনিয়নের উত্তর মাঝের পাড়া এলাকার থুচাইমং মারমার বাড়িতে সোমবার ভোর রাত আনুমানিক ৪ টার দিকে  ৬ উপজাতিয় সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতিকালে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে ৩ জন উপজাতিয় সন্ত্রাসী পালিয়ে যায়।

পরে আশে পাশের স্থানীয়দের সহযোগিতায় অপর ৩জন সন্ত্রাসীকে ১টি দেশিয় তৈরী একনালা বন্ধুক ও তাদের ব্যবহৃত ১টি বাজাজ মোটর সাইকেলসহ স্থানীয়রা আটক করে।

আটককৃতরা হলো, সাইমন মারমা (২১) পিতা-মিবাই মারমা, মংসাচিং মারমা (২১) পিতা-মংনুশি মারমা ও মংমং মারমা (২০) পিতা-অং প্রু সাই মারমা, সর্ব সাং হারাঙ্গী পাড়া, কাউখালী রাঙ্গামাটি।

পরে খবর পেয়ে এসআই মোঃ সিরাজুল ইসলামের নের্তৃত্বে কাউখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাতে আটক তিনজনকে কাউখালী থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কাউখালী থানা পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। আটককৃতদের মঙ্গলবার (২৭ অক্টোবর) রাঙ্গামাটির আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়।

পুলিশ জানায় এদের সাথে থাকা পলাতক অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com