বাংলা হেডলাইনস বগুড়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে কটুক্তি এবং অশালীন বক্তব্যের প্রতিবাদে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের সাতমাথায় আয়োজিত এ সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রধান বক্তা হলেও তিনি সমাবেশে অনুপস্থিত ছিলেন।
বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান সাহীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, টি জামান নিকেতা, রফি নেওয়াজ খান রবিন, আব্দুস সালাম, সুলতান মাহমুদ রনি, মাফুজুল ইসলাম রাজ, ওবায়দুল হাসান ববি, আলমগীর বাদশা, আমিনুল ইসলাম ডাবলু, জুলফিকার রহমান শান্ত, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায়। উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম মোহন, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, তপন চক্রবর্তী, মঞ্জুরুল হক মঞ্জু, আলহাজ শেখ, এডোনিস বাবু তালুকদার, শেখ শামীমসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যাচ্ছে। করোনাকালেও তিনি সফলভাবে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে বিশ্বের বুকে প্রশংসিত হয়েছেন।
১০ লাখ রোহিঙ্গাকে দেশের মাটিতে স্থান দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে কটুক্তি কোনভাবেই মেনে নেয়া হবে না। যারা আওয়ামী লীগের নাম ভাঙাবে আবার দলের সভাপতিসহ শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে অশালীন বক্তব্য দিবে বঙ্গবন্ধুর সৈনিকরা কোনদিন তা মেনে নিবে না।