বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রায়গঞ্জে আ’লীগের সম্মেলন: জিন্নাহ সভাপতি হৃদয় সাধারণ সম্পাদক নির্বাচিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

প্রায় দীর্ঘ ৮ বছর পর আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়।

সম্মেলনে কাউন্সিলরদের ভোটে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হাদী আলমাজি জিন্নাহ ১৭২ ভোট এবং সাধারণ সম্পাদক হিসেবে আবুল কালাম আজাদ হৃদয় ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

উপজেলা আ:লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন, জেলা আ’লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, জেলা  আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা: হাবিবে মিল্লাত মুন্না এমপি, অধ্যাপক ডা: আব্দুল আজিজ এমপি, সাবেক এমপি গাজী ম ম আমজাদ হোসেন মিলন প্রমুখ।

বক্তারা তৃণমূল কাউন্সিলদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এবার উপজেলা আওয়ামী  লীগকে সু-সংগঠিত করার লক্ষ্যে সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ ও কর্মীবান্ধব নেতা বেছে নিতে হবে।

সম্মেলনে সভাপতি পদে আব্দুল হাদী আলমাজি জিন্নাহ, ইমরুল হোসেন তালুকদার ইমন এবং সাধারন সম্পাদক পদে শরিফুল আলম শরীফ, আবুল কালাম আজাদ হৃদয় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে বিকেল থেকে কাউন্সিলরদের ভোট গ্রহণ হয় এবং গননা শেষ করে সন্ধ্যায় ফলাফল ঘোষণা  করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com